ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ১১:৪৩ পিএম

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৎস্য পক্ষের উদ্বোধন

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৎস্য পক্ষের উদ্বোধন

করতোয়া ডেস্ক : ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে ‘মৎস্য পক্ষ’। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার প্রদানের মাধ্যমে আজ রোববার (১৬ আগস্ট) সারাদেশে মৎস্যপক্ষের উদ্বোধন করা হয়। বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে করা হয়েছে করতোয়া ডেস্ক রিপোর্ট।

টিএমএসএস: দিবসটি উপলক্ষে টিএমএসএস, বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় বাস্তবায়নাধীন (এসএমএআরটি) প্রকল্পের আওতায় পিসিকালচার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মলিহা খানমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নুর নবী, উপজেলা কৃষি কর্মকর্তা, টিএমএসএস দর্গাহাট জোনের জোন প্রধান ও এসএমএআরটি পিসিকালচার প্রকল্পের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাসের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আকতার হোসেন দুলাল, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক এনামুল হক আপেল ও মামুন আহমেদ প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে শাজাহানপুরে জাতীয় মৎস্য পক্ষ  এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস উর্মি’র সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান আলী হায়দার তোতা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

আরও অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাফি, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক রিপন, বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, মোশারফ হোসেন, আরমান হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, জাসাস সভাপতি আনোয়ার হোসেন সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবী, মৎস্য চাষি, মৎস্য উদ্যোক্তা, মৎস্য ব্যবসায়ীবৃন্দ। 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর শেরপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব জানে আলম খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম, আলাল এগ্রোর মৌসুমি রহমান মিথুন ও মৎস্য চাষী গোলাম রব্বানীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য চাষী ও সংশ্লিষ্টরা।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে র‌্যালি পুকুরে মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে উদ্বোধন ঘোষনা করা হয়। পরে সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আদমদীঘির সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন।

আরও বক্তব্য রাখেন, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, হ্যাচারী মালিক বেলাল সরদার, শিহাবুল হক চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

 
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, চেয়ারম্যান গোলাম রব্বানী, একেএম লতিফুল বারি টিম, কামরুল হাসান বাবু প্রমুখ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে মৎস্য চাষীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: নূর নবী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো: আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা অফিসার মো: আবিদুর রহমান আবির, উপজেলা প্রকৌশলী মো: মুক্তার হোসেন খান, কাহালু থানার ইন্সপেক্টর তদন্ত মো: মাহাবুবর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো: মাহবুব জামান সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মো: হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মোমিন, পৌর বিএনপি’র  সাংগঠনিক  সম্পাদক  মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক মো: শাহাবুদ্দিন, বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের স্বত্ত্বাধিকারী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম.এ কাদের, সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন মৎস্য হ্যাচারী মালিক ও মৎস্য চাষীবৃন্দ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে  আলোচনা সভা উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস.এম তাজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান,মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, বিএনপি নেতা আনারুল ইসলাম মুকুল, মাছুদ রানা মাছুম,আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান  আব্দুল হাকিম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারি কর্মকর্তা মাহমুদুল নবী, মৎস্য চাষী তৌহিদুল ইসলাম ঠান্ডা, আব্দুল গোফ্ফার, খোরশেদ আলম কাজল, মাহবুবুর রহমান, জালামনা, খোকন মিয়া প্রমুখ।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: দিবসটি উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ।

জয়পুরহাট প্রতিনিধি: এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। আলোচনা সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মোঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক আঃ হান্নান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান ও পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৎস্য পক্ষের উদ্বোধন

যাত্রীরা চরম ভোগান্তিতে চিলাহাটি-পার্বতীপুর রেলপথের ১১টির ৬টি স্টেশনই বন্ধ

ক্রিকেট-সাঁতারে জাতীয় চ্যাম্পিয়ন বগুড়ায় বীট’র শিক্ষার্থীদের সংবর্ধনা

রমেক হাসপাতালে সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

বগুড়ায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

বগুড়া ডিসি অফিস থেকে ‘দালাল’ আটক