ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ১১:৫১ পিএম

দৈনিক উত্তর কোণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক উত্তর কোণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রোববার (১৬ আগস্ট) আলোচনা সভা ও কেক কাটা হয়। বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু'র সভাপতিত্বে এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক উত্তর কোণের সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়। শুভেচ্ছা বক্তব্য দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রকাশক সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

আরও বক্তব্য রাখেন দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খাইরুল বাশার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।

আরও পড়ুন

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেইউবি‘র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব সবুস শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শাইন, আবুল কালাম আজাদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক উত্তর কোণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের নবাবগঞ্জে সার মজুতের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৎস্য পক্ষের উদ্বোধন

যাত্রীরা চরম ভোগান্তিতে চিলাহাটি-পার্বতীপুর রেলপথের ১১টির ৬টি স্টেশনই বন্ধ

ক্রিকেট-সাঁতারে জাতীয় চ্যাম্পিয়ন বগুড়ায় বীট’র শিক্ষার্থীদের সংবর্ধনা

রমেক হাসপাতালে সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী