দৈনিক উত্তর কোণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রোববার (১৬ আগস্ট) আলোচনা সভা ও কেক কাটা হয়। বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু'র সভাপতিত্বে এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক উত্তর কোণের সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়। শুভেচ্ছা বক্তব্য দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রকাশক সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
আরও বক্তব্য রাখেন দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খাইরুল বাশার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেইউবি‘র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব সবুস শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শাইন, আবুল কালাম আজাদ প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180224