ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মৃদু এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে, ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
আরও পড়ুনস্বল্পমাত্রার এ ভূমিকম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1786893367.jpg)
_medium_1786892930.jpg)
_medium_1786891524.jpg)
_medium_1786890279.jpg)
_medium_1786890058.jpg)
_medium_1786889563.jpg)

