দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন চন্দ্র বর্মন(২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় উপজেলার সাতোর ইউনিয়নের পালানুগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন চন্দ্র বর্মন সাতোর ইউনিয়নের ২৮ মাইল পালানুগাঁও গ্রামের মৃত শরৎ চন্দ্র রায়ের ছেলে।
জানা যায়, নিজ শয়ন কক্ষে ফ্যানের বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় জীবন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে ছিটকে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুনবীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন



_medium_1786893279.jpg)




_medium_1786893367.jpg)