ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৯:১৪ পিএম

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উল্টে গেল বাস, স্কুলছাত্রী নিহত

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উল্টে গেল বাস, স্কুলছাত্রী নিহত

ফেনীর দাগনভূঞা উপজেলার ছিলেনিয়া বাজার সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সুরাইয়া আক্তার নামে সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আরও ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
 
আজ রোববার (১৬ আগস্ট) বিকালে ফেনী নোয়াখালী আঞ্চলিক সড়কের ছিলেনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শিক্ষার্থী সুরাইয়া আক্তার দাগনভূঞা উপজেলার চানপুর গ্রামের মো. হানিফের মেয়ে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকালে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা ফেনী নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলো এসময় শরিয়তপুর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সুরাইয়া আক্তারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ঘটনা সত্যতা নিশ্চিত করে ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদেরকে বাসটি চাপা দিলে সুমাইয়া ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উল্টে গেল বাস, স্কুলছাত্রী নিহত

সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিকুল ফজল আনসারী

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে : ববি হাজ্জাজ

সোমবার থেকে আবারও পলিথিন বিরোধী আভিযান শুরু হচ্ছে

বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবন ও সংরক্ষণে দায়ে তিনজনের কারাদন্ড

গাইবান্ধার সাদুল্লাপুরে খাদ্যগুদামে বোরোধান দিতে পেরে খুশি কৃষক