ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৯:১৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানায় অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তরে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (১৬ আগস্ট) সকালে লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করার পর সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে অবহিত করেন। স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।

আরও পড়ুন

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে অবহিত করলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের কমিটি গঠন

শহীদ জিয়ার খাল খননের মাধ্যমে দেশে মৎস্য বিপ্লব শুরু হয়েছিল : বগুড়ায় মৎস্য পক্ষের উদ্বোধনীতে এমপি বাদশা

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উল্টে গেল বাস, স্কুলছাত্রী নিহত

সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিকুল ফজল আনসারী

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে : ববি হাজ্জাজ