ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৮:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই স্মার্টফোনসহ নারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই স্মার্টফোনসহ নারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পুলিশি অভিযানে বিভিন্ন ব্রান্ডের ৩১০টি ভারতীয় চোরাই স্মার্টফোনসহ জেসমিন খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে। তিনি জাদুনগর গ্রামের মঞ্জুর হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে মঞ্জুর হোসেনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মঞ্জুর হোসেন তার অপর এক সহযোগীকে নিয়ে পালিয়ে গেলেও গ্রেফতার হন জেসমিন।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, জব্দ স্মার্টফোনের মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় ভোলাহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেফতার আসামিকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মামলার অপর আসামি জেসমিনের স্বামী ও সহযোগীকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই স্মার্টফোনসহ নারী গ্রেফতার

নাটোরের লালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

রংপুরে অনলাইন জুয়ার এজেন্ট ইমন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন অভিযোগে নারীসহ ৯ জন গ্রেফতার

খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ জন অসুস্থ