ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৭:৫৪ পিএম

নাটোরের লালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সাপের কামড়ে রাফি(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত রাফি বিজয়পুর গ্রামের হাফিজুর ইসলামের ছেলে।

জানা যায়, গত শুক্রবার রাত দেড়টায় রাফি তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। এসময় তার পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঘরের দরজা খুলে সাপ দেখতে পায়। এসময় রাফিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

গতকাল শনিবার রাত ১০টা ৪৫মিনিটে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

রংপুরে অনলাইন জুয়ার এজেন্ট ইমন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন অভিযোগে নারীসহ ৯ জন গ্রেফতার

খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ জন অসুস্থ

নীলফামারীর ডিমলায় ব্যবসায়ী পরিচয়ে ৫০ হাজার টাকা নিয়ে উধাও