ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০১:১৩ পিএম

ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন মিরাজও

ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন মিরাজও

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ব্যাট ও বল দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন ৫ উইকেট। এই পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে ইতিহাসে।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একে একে পাঁচ উইকেট তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন মিরাজ। চতুর্থ শিকার প্যাট কামিন্সকে আউট করার সঙ্গে সঙ্গেই তার নাম উঠেছে আরও বড় এক রেকর্ডে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের পাশাপাশি ১০০০ রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার এখন মিরাজ। এর আগে এই ডাবল অর্জনের কীর্তি ছিল মাত্র চারজনের। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস। মিরাজ ৩২টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ব্যাট হাতে ১৪৩৬ রান করার পাশাপাশি নিয়েছেন ঠিক ১০০টি উইকেট।

বাংলাদেশের হয়ে অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট নেওয়ার কীর্তি সবার আগে গড়েছিলেন তাইজুল ইসলাম। মিরাজ হলেন এই তালিকায় বাংলাদেশের দ্বিতীয় বোলার। চলমান টেস্টের চতুর্থ দিনে মিরাজের শিকারের তালিকায় যোগ হয়েছে অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সের নাম। আগের দিনই স্টিভেন স্মিথকে বোল্ড করে এবং পরে তার ক্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। 

আরও পড়ুন

টেস্ট ক্যারিয়ারের হিসাবেও মিরাজের পারফরম্যান্স বেশ সমৃদ্ধ। ৫৯ ম্যাচে তার উইকেটসংখ্যা ২২৩। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ১৪ বার এবং ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তিনবার। ব্যাট হাতে করেছেন ২২৯৬ রান, গড় ২৪.১৭।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন মিরাজও

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার তীব্র জানিয়েছে ইরান

ম্যাচসেরার পাশাপাশি যে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের চুক্তি সই

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা