ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০১:০৪ পিএম

ম্যাচসেরার পাশাপাশি যে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

ম্যাচসেরার পাশাপাশি যে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ম্যাচে ৯ উইকেট নিয়ে শুধু ম্যাচসেরাই হননি, জায়গা করে নিয়েছেন এক বিশেষ রেকর্ডের তালিকায়।

অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে কোনো সফরকারী পুরুষ বোলারের সেরা ম্যাচ বোলিংয়ের তালিকায় হাসানের ৯/১১১ এখন তৃতীয় সেরা। তার ওপরে আছেন দুই কিংবদন্তি; ইংল্যান্ডের মরিস টেট ও পাকিস্তানের ওয়াসিম আকরাম। ১৯২৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম টেস্টে মরিস টেট নিয়েছিলেন ১১ উইকেট, ২২৮ রানে। প্রায় ছয় দশক পর ১৯৯০ সালে মেলবোর্নে ওয়াসিম আকরাম অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম টেস্টে নেন ১১ উইকেট, ১৬০ রানে। এবার সেই ঐতিহাসিক তালিকায় বাংলাদেশের হাসান মাহমুদ; ৯ উইকেট, ১১১ রান।

ডারউইন টেস্টে হাসানের শুরুটাই ছিল দুর্দান্ত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিনি একাই তুলে নেন ৬ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচে তার মোট শিকার দাঁড়ায় ৯। বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দুই ইনিংসেই চাপে পড়ে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

ম্যাচসেরার পুরস্কার নিয়ে হাসান জানিয়েছেন, ফলাফল নিয়ে না ভেবে অনুশীলনে প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন তারা। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ নিয়ে কোচদের সঙ্গে পরিকল্পনা, ভিডিও বিশ্লেষণ এবং মাঠে নির্দিষ্ট লাইন-লেন্থে ধৈর্য ধরে বোলিং; এই পরিকল্পনাই কাজে দিয়েছে বলে মনে করেন তিনি। হাসান মাহমুদের ভাষ্য, ‘ম্যাচের আগে, অনুশীলন সেশনে আমরা প্রতিটি সেকেন্ডে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি এবং ফলাফল কী হবে তা না ভেবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছি।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ নিয়ে তিনি বলেন, ‘কোচদের সঙ্গে আমাদের কিছু দলীয় পরিকল্পনা ছিল, ভিডিও দেখেছি, আর মাঠে গিয়ে সেগুলোই বাস্তবায়ন করেছি। বোলাররা ধৈর্য ধরে বল করেছে, সঠিক লাইন ও লেংথে বল করে গেছে। ফলাফলও এসেছে। তিনি আরও বলেন, ‘আমার দেশের মানুষ আমার জন্য খুব খুশি হবে। তারা উদযাপন করবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচসেরার পাশাপাশি যে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের চুক্তি সই

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এটা এখন পর্যন্ত যেকোন ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় জয় : শান্ত

 গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে কুপিয়ে জখম, শরীরে শতাধিক সেলাই