ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ১২:৪৮ পিএম

এটা এখন পর্যন্ত যেকোন ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় জয় : শান্ত

এটা এখন পর্যন্ত যেকোন ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় জয় : শান্ত

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সাফল্যকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মানসিকতার পরিবর্তনের ফল হিসেবে দেখছেন। তার মতে, পেসারদের টেস্ট ক্রিকেটে খেলার আগ্রহ এবং বিশ্বমানের হওয়ার ক্ষুধাই বাংলাদেশকে এনে দিয়েছে এমন ঐতিহাসিক সাফল্য।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িযে শান্ত বলেন, ‘আমি খুবই খুশি। নিজের জন্যও গর্বিত, দলের ছেলেরা যেভাবে খেলেছে, তাতেও আমি গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত পারফরম্যান্স ছিল এই জয়ের অন্যতম বড় কারণ। একসময় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রধান ভরসা ছিল স্পিন। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। শান্ত মনে করেন, পেসারদের মানসিকতার পরিবর্তনই বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন। তিনি বলেন, ‘টেস্ট ফরম্যাটে বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় পরিবর্তন। পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না; কিন্তু আমরা এখন অনেক টেস্ট ক্রিকেট খেলছি এবং তারা টেস্ট ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এখন তাদের মানসিকতাই এমন।’

শান্তর মতে, দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকাও কম নয়। বিশেষ করে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো সিনিয়র ক্রিকেটাররা তরুণ পেসারদের টেস্ট ক্রিকেটে আরও বেশি মনোযোগী হতে উৎসাহ দিয়েছেন। মুশফিক ও মুমিনুলের মতো সিনিয়ররা তাদের আরও বেশি টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহ দিয়েছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তরুণ তানজিদ হাসান তামিম। সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এই ওপেনার টেস্টে দেখিয়েছেন অন্যরকম পরিণত মানসিকতা। শান্তর চোখেও সেটি আলাদা করে ধরা পড়েছে।

তিনি বলেন, তানজিদ সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক খেলে। কিন্তু এই টেস্টে সে শান্ত ছিল এবং বলের মেধা অনুযায়ী শট খেলেছে। একজন টপ-অর্ডার ব্যাটারের কাছে আমরা এমন প্রভাব চাই, আর সে সেটা করতে পেরেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে শান্তর কাছে এই জয়ই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশের বহু স্মরণীয় জয় থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয়কে আলাদা উচ্চতায় রাখছেন তিনি। শান্ত বলেন, এটা এখন পর্যন্ত যেকোনো ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

তবে অধিনায়ক এখানেই থামতে চান না। এই জয়কে ভবিষ্যতের আরও বড় সাফল্যের ভিত্তি হিসেবে দেখতে চান তিনি। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসবে, আর সেখানে একই ধরনের ক্রিকেট খেলতে পারাটাই হবে আসল পরীক্ষা।

আরও পড়ুন

ম্যাকেতে পরবর্তী টেস্ট নিয়েও সতর্ক শান্ত। তার মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় প্রমাণ করে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে। কিন্তু সেই আত্মবিশ্বাসকে মাঠের পারফরম্যান্সে ধরে রাখতে হবে।

‘আমাদের কাছে এর প্রমাণ আছে। কিন্তু আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে হবে- আমি একই কথাই বলব। সেশন ধরে ধরে খেলতে হবে। নিচের সারির ব্যাটাররা যদি এভাবে অবদান রাখতে থাকে, সেটাও গুরুত্বপূর্ণ,’ বলেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নিঃসন্দেহে নতুন অধ্যায়ের সূচনা করেছে। পেসারদের আগ্রাসন, ব্যাটারদের ধৈর্য এবং পুরো দলের লড়াকু মানসিকতা- সব মিলিয়ে শান্তর নেতৃত্বে বাংলাদেশ দেখিয়েছে, দেশের বাইরে বড় দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। এখন সেই ধারাবাহিকতা ধরে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা এখন পর্যন্ত যেকোন ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় জয় : শান্ত

 গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে কুপিয়ে জখম, শরীরে শতাধিক সেলাই

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

মেসির মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে শীর্ষে ন্যাশভিল

দেশব্যাপী ‘বাংলা কিউআর’ লেনদেন বাড়াতে সমন্বিত উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক