ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৯:২৪ পিএম

নওগাঁর মান্দায় মসজিদে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

নওগাঁর মান্দায় মসজিদে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে ঢুকে মামুনুর রশিদ মামুন (৩৮) নামের এক মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (১৫ আগস্ট) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত মামুনুর রশিদ ওই গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে।

স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী জানান, হামলাকারী নামাজ শেষে মসজিদের ভেতরে ঢুকে মামুনুর রশিদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মসজিদ থেকে পালিয়ে যান। এসময় হাঁসুয়ার আঘাতে মামুনুর গুরুতর আহত হন।

আরও পড়ুন

এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় মসজিদে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

গাইবান্ধার পলাশবাড়ী গাইবান্ধায় গাড়ি চাপায় বৃদ্ধের মৃত্যু

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় বৈঠকে আমন্ত্রণ জানিয়েও সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

৭১০ কোটিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে তোরেস

হিলিতে পুলিশি অভিযানে ৭ মাসে গ্রেফতার ৪৫২

বগুড়ার সোনাতলা-গাবতলী সড়কে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন