ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৮:৫৯ পিএম

সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের নলিয়ান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃতরা হলেন- দাকোপ উপজেলার শহিদুল গাজী (৪২) ও রসুল গাজী (২৩)।

আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার এবং অবৈধ শিকার ও পাচারের অভিযোগে ওই দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণের মাংস সংগ্রহ ও পাচারের কথা স্বীকার করেছেন।

পরে উদ্ধার করা হরিণের মাংস ও আটক দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রশিবিরের সেমিনার

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

পাবনার চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে মামলা ও ময়না তদন্ত

বগুড়ার সারিয়াকান্দিতে ঘাস কাটতে গিয়ে যমুনায় ডুবে কৃষক নিখোঁজ

জয়পুরহাটের পাঁচবিবিতে মায়ের সবজি গাছ কেটে দিয়েছে ছেলেরা, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ