ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৮:২৯ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামীসহ গ্রেফতার ৫

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামীসহ গ্রেফতার ৫

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় মাদক মামলাসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানামূলে ৫ জনকে গ্রেফতার করা হয়।

তারা হলো-মাদক মামলায় উপজেলার গোবিন্দপুরের সাহপাড়া গ্রামের বাবলু রহমানের ছেলে মিজানুর রহমান চেনু (৩৪)। পুলিশ তার হেফাজত থেকে ২২ পিচ নেশাজাতীয় ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার করেছে।

গ্রেফতারি পরোয়ানামূলে উপজেলার সিও অফিস কাঁচাবাজার এলাকার রিয়াজুল ইসলামের ছেলে সাব্বির আহাম্মেদ সাগর, তালোড়া সাবলা পূর্বপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে ছানোয়ার হোসেন ও হাটসাজাপুর গ্রামের ইসমাইল প্রামানিকের মেয়ে মমতাজ খাতুন।

আরও পড়ুন

এছাড়াও মারামারির নিয়মিত মামলায় উপজেলা সদরের জয়পুরপাড়ার হাফিজার রহমানের ছেলে মজহারুল ইসলাম (২২)।

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামীসহ গ্রেফতার ৫

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান

কলকাতায় রাত দখল মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া

আমরা লুঙ্গি, গামছা না বুনলে আপনারা বাহিরে চলতে পারবেন না : বগুড়ায় কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক