ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৮:০৯ পিএম

২৩ ঘণ্টা পর বড়পুকুরিয়ার ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

২৩ ঘণ্টা পর বড়পুকুরিয়ার ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটি চালু করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে ১নং ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে তা জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। যান্ত্রিক ত্রুটির কারণে গত শুক্রবার সকাল ১১টায় ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।

আরও পড়ুন

এছাড়াও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট থেকে ১৭০ থেকে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে সরাসরি তা জাতীয় গ্রীডে যোগ হচ্ছে।

অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২নং ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এটি সচল থাকলে ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ ঘণ্টা পর বড়পুকুরিয়ার ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত

শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়ে শাহজালালের মাজারে চিঠি

বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর বাঘায় আগুনে নিঃস্ব তিন পরিবার

সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা