ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৮:৪৯ পিএম

পাবনার চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে মামলা ও ময়না তদন্ত

পাবনার চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে মামলা ও ময়না তদন্ত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে শাবল দিয়ে একটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার কুকুরটি উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন।

গ্রামের কৃষক সোলায়মান প্রামাণিক দাবি করেন, কুকুরটি তার পোষা ছিল। সকালে মাঠে কাজে ছিলেন, বাড়ি ফিরে কুকুরটিকে মেরে ফেলা হয়েছে বলে দেখতে পান। মায়ের কাছে জানতে পেরেছেন, প্রতিবেশী নাইম হোসেন শাবল দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলেছেন। এসময় তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে অভিযুক্ত নাইম হোসেন বলেন, কুকুরটি তার কয়েকটা ছাগলকে কামড়েছে। এছাড়া এলাকার অন্যদের ছাগল-মুরগিকেও কামড়ায়। এতে অতিষ্ঠ হয়ে শাবল দিয়ে কুকুরটাকে মেরে ফেলেছেন তিনি।

আরও পড়ুন

এসময় আরও দুইটা কুকুর আছে তার, সেগুলোকেও মেরে ফেলবেন বলে জানান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। তার প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্রের আঘাতে পাঁজরে জখম হয়ে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে কুকুরটির মৃত্যু হয়েছে।

থানায় মামলা হলে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেওয়া হবে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অলিউর রহমান বলেন, মৌখিকভাবে খবর পাওয়ার পর প্রাণিসম্পদ দপ্তরকে জানাতে বলা হয়। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে মামলা ও ময়না তদন্ত

বগুড়ার সারিয়াকান্দিতে ঘাস কাটতে গিয়ে যমুনায় ডুবে কৃষক নিখোঁজ

জয়পুরহাটের পাঁচবিবিতে মায়ের সবজি গাছ কেটে দিয়েছে ছেলেরা, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

বগুড়ার সোনাতলায় ৩শ’ একর জমিতে জলাবদ্ধতা : মিলছে না ফসল, হতাশায় শত শত কৃষক

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামীসহ গ্রেফতার ৫

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার