জাহাজে অতিরিক্ত বিষাক্ত গ্যাসের উপস্থিতি ছিলো: শিল্প সচিব
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনাকবলিত জাহাজে স্বাভাবিক মাত্রার চেয়ে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া গেছে।
আজ শনিবার (১৫ আগস্ট)সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।
আরও পড়ুনশিল্প সচিব জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের গঠিত কমিটির নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত সচিব। ১১ সদস্যের এই কমিটিকে দুর্ঘটনার আগে ও পরে ঘটে যাওয়া বিষয়গুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পেছনে কারও অবহেলা বা দায়িত্ব পালনে গাফিলতি ছিল কি না, তদন্তের মাধ্যমে তা নির্ধারণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিল্প সচিব।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত জাহাজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের সহায়তায় নিরাপদভাবে অপসারণ করা হবে। ভবিষ্যতে শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিস্ফোরক অধিদফতরের পরীক্ষায় জাহাজটিতে স্বাভাবিক মাত্রার তুলনায় বেশি হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এই গ্যাসের অতিরিক্ত ঘনত্ব শ্রমিকদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদফতরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, এই ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1786790299.jpg)

_medium_1786786679.jpg)
_medium_1786785781.jpg)
_medium_1786785578.jpg)
_medium_1786792040.jpg)
_medium_1786783445.jpg)