লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, শনিবার ভোরে এ হামলা চালানো হয়।
এর আগে, কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছিল, নাবাতিয়াহ জেলার আনসারের উপকণ্ঠে ও নাবাতিয়াহ আল-ফাওকার কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার তথ্যমতে, ভোরে ইসরায়েলি সেনারা বিন্ট জেবাইলের বেশ কয়েকটি বাড়ি উড়িয়ে দিয়েছে। এছাড়া কুনিন-সাফ আল-হাওয়া সড়কের পাশের আবাসিক এলাকাগুলোতে ব্যাপক গুলিবর্ষণ করেছে দখলদার বাহিনী। টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা’ মহল্লায়ও হামলা হয়েছে।
আরও পড়ুনআলি আল-তাহের পাহাড়ের এলাকাগুলো দখল করার জন্য অগ্রসর হওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। সূত্র : মিডল ইস্ট আই
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1786779645.jpg)
_medium_1786779264.jpg)
_medium_1786777559.jpg)
_medium_1786765960.jpg)


_medium_1786769342.jpg)
_medium_1786782891.jpg)