ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০১:০৬ পিএম

সিরিয়া ও লেবাননে একযোগে হামলা ইসরায়েলের

সিরিয়া ও লেবাননে একযোগে হামলা ইসরায়েলের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। সেইসঙ্গে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় কৃষিজমিতে আগুন ধরিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) এসব হামলার ঘটনা ঘটেছে বলে লেবানন ও সিরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি সেনারা হুলা এলাকায় হামলা চালিয়েছে। এ ছাড়া যুদ্ধবিমান দিয়ে টাইর জেলার ওয়াদি আদশিত আল-কুসাইর ও মানসুরি শহরেও হামলা করা হয়েছে। সংবাদমাধ্যম আল-মানার জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠেও হামলা চালায়। পাশাপাশি একটি ইসরাইলি সামরিক হেলিকপ্টার আলি আল-তাহের এলাকায় গোয়েন্দা নজরদারি অভিযান পরিচালনা করে। সংবাদমাধ্যমটির দাবি, এসব হামলায় ফসফরাস শেলসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, সিরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলি বাহিনী কুনেইত্রা এলাকায় হামলা চালিয়েছে। এতে দক্ষিণাঞ্চলের আল-রাফিদ শহরের কৃষিজমিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

এদিকে, ইসরাইলের সঙ্গে লেবাননের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর নেতা শেখ নাইম কাসেম। তিনি এই আলোচনার কাঠামোকে মার্কিন-ইসরাইলি দাবির কাছে লেবাননের সার্বভৌমত্ব সমর্পণের শামিল বলে অভিহিত করেছেন। তাই লেবানন সরকারকে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন নাইম কাসেম। তিনি এই প্রক্রিয়াকে ব্যর্থ ও অপমানজনক বলে আখ্যায়িত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়া ও লেবাননে একযোগে হামলা ইসরায়েলের

শুধু প্রযুক্তি নয়, স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতার গুরুত্বও অত্যন্ত বেশি : প্রধানমন্ত্রী

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

গাইবান্ধার পলাশবাড়ীতে গাড়ি চাপায় বৃদ্ধ নিহত

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ১