ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৪:৩৯ পিএম

১৫ আগস্ট উপলক্ষে ঢাবিতে ছাত্রলীগের কার্যক্রম, আটক ২

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণের সময়  নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের কর্মী বলে শিকার করেন।

আটক দুই শিক্ষার্থী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মিরাজুল (২৪), শিক্ষাবর্ষ ২০২২-২৩; এবং ফজলুর রহমান কাদের (২৪), সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী, শিক্ষাবর্ষ ২০২২-২৩।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল ইসরাফিল রতন  বলেন, ভোর রাতে তাদের দুইজনকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করা হয়। তারা দুইজনই ঢাবির শিক্ষার্থী।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন এ  তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট উপলক্ষে ঢাবিতে ছাত্রলীগের কার্যক্রম, আটক ২

আমার প্রেমের খুব ইচ্ছা নেই: সাদিয়া আয়মান

ভোর থেকে মেহেরপুরে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর ভাষণ

বিএনপি’র স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চারজন

পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে : মিয়ানমার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু