ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৪:৩১ পিএম

আমার প্রেমের খুব ইচ্ছা নেই: সাদিয়া আয়মান

আমার প্রেমের খুব ইচ্ছা নেই: সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনে তারকাদের প্রেম, বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা নতুন কিছু নয়। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন রটনা ও বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

গুঞ্জন প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে সাদিয়া আয়মান এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন নিয়ে বলার কিছু নেই। থাকে না, কিছু কথা না বললেও হয়। যখন একটা মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার সাইড অফ স্টোরি বলি, তখন কিন্তু গল্পটা আসলে অন্যরকম হবে। তো ওইটা হয়তোবা যে মানুষটা বলে সে চিন্তাও করে না। আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব... এরকম নোংরামি করতে চাই না। আমার মনে হয় সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।’

সাদিয়া আয়মান বলেন, ‘আমি আগেও বলেছি, আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই আমি বিশ্বাসী। আমার কাছে যখন মনে হবে ঠিকঠাক মতো সময়, সুযোগ... আল্লাহ তো সব লিখে রেখেছে কপালে। আমরা অনেক কিছু চাইলেও সেটা হয় না। আল্লাহ সবকিছু আসলে প্ল্যান করে রেখেছেন। আমাদের কোনো প্ল্যান থাকলেও সেটা আসলে পরক্ষণেই চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যখন সঠিক সময় হবে, যা হবে সব।’

আরও পড়ুন

বর্তমানে ক্যারিয়ারের শুরুর দিকে রয়েছেন সাদিয়া আয়মান। তাই ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক বিতর্কে জড়িয়ে নিজের সময় ও মানসিক শক্তি নষ্ট করতে চান না তিনি। বরং অভিনয়, পরিবার এবং নিজের মানসিক শান্তির দিকেই মনোযোগ দিতে চান এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার প্রেমের খুব ইচ্ছা নেই: সাদিয়া আয়মান

ভোর থেকে মেহেরপুরে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর ভাষণ

বিএনপি’র স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চারজন

পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে : মিয়ানমার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

লিভারপুলের মালিকানা কিনলেন জেফ বেজোস