ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৫:৪৭ পিএম

লেজার ভিশনের প্রযোজনায় চয়নিকার নাটকে তারা তিনজন

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনে একজন নির্মাতা হিসেবে দর্শকের কাছে ভীষণ প্রিয় এবং আস্থার একটি নাম। গল্প এবং শিল্পী নির্বাচনে ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন ভীষণ চুজি। যে কারণে বলা যায় তার প্রতিটি নাটকের গল্প এবং শিল্পীদের প্রাণবন্ত অভিনয় বারবার দর্শককে মুগ্ধ করেছে। পরিচালনায় পথে পথচলায় রজত জয়ন্তী (২৫ বছর) সময় পার করছেন তিনি। তার এই পথচলায় এবার পাশে এসে দাঁড়িয়েছে দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’।

লেজার ভিশনের প্রযোজনায় চয়নিকা চৌধুরী তার নির্মাতা হিসেবে পথচলার সাফল্যে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিষন্ন মেঘ’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বি। নাটকটিতে এবারই প্রথম একসঙ্গে কাজ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম, নন্দিত অভিনেতা ইরফান সাজ্জাদ ও এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়অ আয়মান। আরো অভিনয় করেছেন ডলি জহুর, মিলি বাশার। নাটকটিতে অভিনয় করা

প্রসঙ্গে মম বলেন,‘ চয়নিকা বউদির নির্মাণে পঁচিশ বছর সময় পার করেছেন এরইমধ্যে। সেই উদযাপনেই আমরা বিষন্ন মেঘ নাটকটিতে অভিনয় করেছি। খুউব সুন্দর গল্প, আশা করছি সবার ভালোলাগবে।’

ইরফান সাজ্জাদ বলেন,‘ একজন পরিচালক হিসেবে দিদির পঁচিশ বছরের পথচলা উপলক্ষ্যে আমি বেশ কয়েকটা নাটকে অভিনয় করছি। পঁচিশটি বছর ধরে একই ধারাবাহিকতায় নির্মাণে থাকতে গেলে তাকে মেধাবী হতে হয়। নিঃসন্দেহে দিদি একজন মেধাবী পরিচালক। যে কারণে তিনি এতোটা পথ পেরিয়ে আসতে পেরেছেন। বিষন্ন মেঘ-নাটকটি দিনি নিজস্ব স্টাইলেই করা। দিদিও প্রতিটি নাটকেই তার নিজস্বতা থাকে, শিল্পীদেরকেও তিনি এমনভাবে উপস্থাপন করেন দেখলেই দর্শক বুঝতে পারেন যে এটা তার নাটক। বিষণ্ন মেঘ-তার প্যাটার্নেও মধ্যেই একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মিত নাটক। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’

আরও পড়ুন

সাদিয়া আয়মান বলেন,‘ দিদির সঙ্গে কাজ করতে এ কারণেই বেশি ভালোলাগে যে তিনি আসলে ভীষণ গুছানো একজন পরিচালক। আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি তার পরিচালনায় কাজ করেছি। আমি, দিদি, মম আপু আমরা প্রথম এক নাটকে একসঙ্গে কাজ করেছি। সবমিলিয়ে এই নাটকটাতে একটা বিশেষ ব্যাপার আছে। দিদিও ক্যারিয়ারের পঁচিশ বছরে দিদিকে অনেক অনেক শুভ কামনা। সবচেয়ে বড় কথা দিদি খুউব চমৎকারভাবে রোমান্টিক গল্প বলতে পারেন। আশা করছি বিষন্ন মেঘ-টাও দর্শকের মন ছুঁয়ে যাবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন’ সূত্রে জানায় যায় নাটকটি শিগগিরই এটিএন বাংলায় প্রচার হবে। এরপর ‘লেজার ভিশন’র ইউটিউব চানেলে প্রচার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেজার ভিশনের প্রযোজনায় চয়নিকার নাটকে তারা তিনজন

শুধু মানুষ নয়, প্রাণীরাও পরকীয়ায় জড়ায়!

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়াতে গিয়ে যুবকের মৃত্যু

নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে যুবক নিহত

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু