ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ১০:৫৬ এএম

ভারতের স্বাধীনতা দিবস

আজ বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

আজ বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

শুক্রবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে কোনো ট্রাক বাংলাদেশে আসবে না এবং বাংলাদেশ থেকেও কোনো ট্রাক ওপারে যাবে না। রোববার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ওপার থেকে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন যে, স্বাধীনতা দিবসের কারণে আজ তারা কোনো বাণিজ্যিক কার্যক্রম চালাবেন না। ফলে একদিনের জন্য এই পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আরও পড়ুন

এদিকে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান। তিনি বলেন, দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা নির্ধারিত নিয়ম মেনে আগের মতোই যাতায়াত করতে পারছেন। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পূর্ণ সচল রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড বাংলাদেশের

মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী: স্মৃতিতে খালেদা জিয়া

যুক্তরাষ্ট্রের মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা

ঈশ্বরদীতে মহানন্দা ট্রেনে শানটিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫