ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ১০:১০ এএম

আজ সারাদেশে বিএনপির দোয়া-মিলাদ

মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী: স্মৃতিতে খালেদা জিয়া

মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী: স্মৃতিতে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : আজ ১৫ আগস্ট। বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী। গত বছর ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন 'গণতন্ত্রের মা' ও আপসহীন নেত্রী খালেদা জিয়া। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্ত্রী।

মৃত্যুর পর প্রথমবারের মতো আজ খালেদা জিয়ার জন্মদিন এলো তবে এবারও ঘটা করে তার জন্মদিন না পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার জন্মদিন উপলক্ষে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেবেন।  

দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অধ্যায়ের সাক্ষী খালেদা জিয়ার এবারের জন্মদিনটি অন্য যেকোনো বছরের তুলনায় ভিন্ন। জীবিত অবস্থায় প্রতিবছর বাজনৈতিক কর্মসূচি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তার জন্মদিন পালিত হলেও এবার তাকে স্মরণ করা হবে প্রয়াত নেত্রী হিসেবে। বাংলাদেশের আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর অগণিত ভক্ত রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী, শুভাকাক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। ওইদিন ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সেদিন এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সে সময়ের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্না জড়িত কন্ঠে বলেন, এই সংবাদটা নিয়ে সবার সামনে দাঁড়াতে হবে ভাবিনি। আমরা এবারও ভেবেছিলাম তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলছি ভোর ৬টায়, গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, জাতির অভিভাবক আমাদের ছেড়ে চলে গিয়েছেন।

মৃত্যুর সময় বেগম খালেদা জিয়ার শয্যাপাশে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। স্বজনদের মধ্যে ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্য সদস্যরাও শেষ সময়ে হাসপাতালে ছিলেন। এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি কিডনি, ফুসফুস, হার্ট চোখের দীর্ঘস্থায়ী সমস্যাও ছিল তার।

হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে গত বছর ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করেন। আগস্ট মাসের শুরুতে চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তীতে তা আর সম্ভব হয়নি। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা প্রিয়া 'আপসহীন নেত্রী' উপাধি পেয়েছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জীবনের পরম সতোর কাছে আত্মত্মসমর্পণ করেন বেগম খালেদা জিয়া।

রাজনীতিকদের জীবনে উত্থান-পতনথাকে। মামলা-মোকদ্দমা, গ্রেফতার, কারাবাস, নির্যাতন, প্রতিপক্ষের আক্রমণ-এসবও তাদের জীবনে অভাবনীয় নয়। বেগম খালেদা জিয়াও চরম পর্যায়ের নির্যাতন সহ্য করেছেন। সহ্য করেছেন স্বামী-সন্তান হারানোর গভীর শোক আর দীর্ঘ রোগযন্ত্রণা। রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব-সংঘাত ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা, বিদ্বেষ, লাঞ্ছনা ও নিষ্ঠুরতার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান ছিলেন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন।

আরও পড়ুন

জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানি জুলিয়ানাসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষর করেন। ১৯৮১ সালের ব্যর্থ অভ্যুথানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর ১৯৬২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালের মার্চে তিনি ভাইস-চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি আসনেই বিজয়ী হন।

দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা: গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। এ উপলক্ষে দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয়, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিরসিনিয়র যুগ। মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। খালেদা জিয়া প্রায় চার দশক বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং দেশের প্রধান দুই রাজনৈতিক ধারার একটির কেন্দ্রীয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। মৃত্যুর পর তার প্রথম জন্মদিন তাই শুধু একটি আনুষ্ঠানিক জন্মবার্ষিকী নয়; বিএনপির জন্য এটি প্রয়াত নেত্রীর রাজনৈতিক উত্তরাধিকার সস্মরণ এবং তার কর্মময় জীবনকে নতুন করে মূল্যায়নেরও উপলক্ষ।

একজন গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী, দীর্ঘদিনের রাজনৈতিক দলের প্রধান-খালেদা জিয়ার জীবন ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক দীর্ঘ অধ্যায়। মৃত্যুর পর প্রথম জন্মদিনে সেই অধ্যায়ই আবার ফিরে আসছে স্মৃতির পাতায়।

খালেদা জিয়ার জন্যুবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ রাজধানী ঢাকায় দোয়া, মোনাজাত ও দরিদ্র-অসহায়দেরমধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় মহাখালী কড়াইল এলাকার টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী: স্মৃতিতে খালেদা জিয়া

যুক্তরাষ্ট্রের মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা

ঈশ্বরদীতে মহানন্দা ট্রেনে শানটিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

দেশের চার সমুদ্রবন্দরে আজও ৩ নম্বর সতর্কসংকেত

১৫ আগস্ট ঘিরে যশোরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মান-অভিমান ভুলে ফের একজোট ট্রাম্প-মাস্ক