ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০২:০৯ এএম

১৫ আগস্ট ঘিরে যশোরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ছবি : সংগৃহীত, ১৫ আগস্ট ঘিরে যশোরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে যশোরে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে টানা তিন দিন ধরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনসমাগমস্থলে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। মাঠে রয়েছে জেলা পুলিশের আটটি টিমের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা।

এর আগে ১২ আগস্ট সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে শহরে বিশেষ মহড়া হয়। ১৩ আগস্ট শুরু হয় নিবিড় তল্লাশি। শুক্রবার (১৪ আগস্ট) রাতেও শহরের ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে তল্লাশি চালানো হয়।

মণিহার, ধর্মতলা, দড়াটানা, নিউমার্কেট ও হাইকোর্ট মোড়সহ বিভিন্ন এলাকায় যানবাহন থামিয়ে চালক ও আরোহীদের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হচ্ছে। বিশেষ করে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল শনাক্ত করে আটক ও যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি অস্ত্র, মাদক বা অন্য কোনো অবৈধ সামগ্রী বহন করা হচ্ছে কি না, তাও তল্লাশি করা হচ্ছে।

আরও পড়ুন

শহরের বকুলতলা জুলাই স্তম্ভ এলাকাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এটি আগস্টকে কেন্দ্র করে কোনো এককালীন অভিযান নয়; জেলা পুলিশের নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমের অংশ। জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট, টহল ও তল্লাশি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট ঘিরে যশোরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মান-অভিমান ভুলে ফের একজোট ট্রাম্প-মাস্ক

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

কক্সবাজারের হোটেলকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ

হাজারীবাগ-মতিঝিল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

তেজগাঁও এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৪৭