ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ১২:১৭ এএম

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী

ছবি : সংগৃহীত, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ‘ধ্বংসস্তূপের’ মধ্যে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝার কারণে ভবিষ্যতে সঠিক পরিকল্পনা না হলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়তে পারে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রাম ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজেও একটি ট্রাকে ওঠেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বিষয়টি নিয়ে চায়ের দোকানে সমালোচনা করবেন, তা তিনি জানেন। তবে মানুষকে দেখানোর জন্য ট্রাকে ওঠেননি।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, ৩০-৪০ বছর আগে ঘুম থেকে উঠে এমন গাড়িতে রাস্তা পরিষ্কার করতে দেখেছেন। রাস্তা চকচকে হয়ে যাওয়ার সেই স্মৃতি ও উচ্ছ্বাস থেকেই তিনি ট্রাকে উঠেছেন।

পৌরসভার গাড়িগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, এসব সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে। কারণ, সরকারের ‘বাপ-মা জনগণ’।

এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সিরাজগঞ্জে বিভিন্ন পণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৪৫ হাজার টাকা জরিমানা

পাবনার সাঁথিয়ায় দোকান ও বাড়িতে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পরিবার

পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূ নিহত