ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ১১:৩৬ পিএম

পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা সাংস্কৃতিক পরিষদে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

দৈনিক করতোয়ার বোদা উপজেলা প্রতিনিধি লিহাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সাকোয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম, সুচনা সমাজ উন্নয়ন নির্বাহী পরিচালক মোঃ সফিকুল আলম দোলন, দৃষ্টিদান সংস্থার নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, উপজেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান রিপন প্রমুখ।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী,পত্রিকার পাঠক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে পত্রিকার দীর্ঘ পথচলা ও সাংবাদিকতার ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সব শেষে দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূ নিহত

ব্যাটারি চালিত অটোরিকশাতে বগুড়ায় বিদ্যুৎ বিপর্যয়

নীলফামারীর সৈয়দপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরের চার বাড়িতে চুরি, গৃহবধূর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ১০ হাজার টাকা নিয়ে যায়

নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে ২ জনের মৃত্যু