ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৯:৪৮ পিএম

রংপুরে গ্যারেজ মালিক হত্যার রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩

রংপুরে গ্যারেজ মালিক হত্যার রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ মালিক আব্দুর রহমান(৬৫) হত্যার রহস্য উদঘাটনসহ ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়। আসামিরা হলো- রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন পূর্বখাসবাগ এলাকার হায়দার আলীর ছেলে দুলাল মিয়া(৪৫), লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম(৫৫) এবং একই গ্রামের মহির উদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৫৫)।

র‌্যাব জানায়, মামলার পর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে আসামি দুলাল মিয়া এবং ভোরে ফিরোজা বেগম ও রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যারেজ মালিক আব্দুর রহমানকে হত্যার কথা স্বীকার করেছেন। পরে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়। 
হত্যার কারণ হিসেবে জানা যায়, প্রায় দুইবছর আগে ফিরোজা বেগমের স্বামী মারা যায়। অপরদিকে আসামি দুলাল মিয়া নিহত আব্দুর রহমানের গ্যারেজের অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। এদিকে ৫-৬ মাস আগে আব্দুর রহমানের স্ত্রী তালাক দিয়ে চলে যায়।

পরে দুলাল মিয়া পূর্ব পরিচিত ফিরোজার সাথে তার গোপনে বিয়ে দেয়। বিয়ের ৫-৭ দিন পরই আব্দুর রহমান শারীরিক ও মানসিক নির্যাতন করলে ফিরোজা সংসার করবে না বলে জানায়। এ ঘটনার প্রায় সাতদিন আগে দুলাল মিয়ার মধ্যস্থতায় এক লাখ টাকার বিনিময়ে তাদের তালাক হয়।

আরও পড়ুন

এদিকে, বিয়ের সময় দু’টি অটোরিকশা নিয়ে দেয়ার প্রলোভন দেয়ার পাশাপাশি তালাকের পর ফিরোজা বেগমের কাবিনের পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন অজুহাতে দুলাল মিয়া নিজের কাছে রেখে দেয়। এরই জেরে গত বুধবার দুলালকে একটি অটোরিকশা দিবে বলে অটোরিকশা উদ্ধার করতে বলে ফিরোজা।

পরবর্তীতে ওই দুইজন আসামির সাথে সমন্বয় করে অপর আসামি রেজাউল ইসলাম পরস্পর যোগসাজসে গ্যারেজ মালিক আব্দুর রহমানকে হত্যার পরিকল্পনা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে গ্যারেজ মালিক হত্যার রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলেও আমরা দেশ ছেড়ে পালাইনি : হালিম

এসএসসি পাসেই চাকরি দেবে লাজ ফার্মা, ২০ বছর হলেই আবেদন

বিদ্যমান অবকাঠামো স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ: ময়মনসিংহে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জেন্টল পার্কে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার পদে চাকরির সুযোগ

স্নাতক পাসে জনবল নিয়োগ দেবে এসিআই, কর্মস্থল ঢাকা