ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৯:১৫ পিএম

জয়পুরহটের পাঁচবিবিতে বর্ষায় বাজারে উঠেছে শীতের শিম, প্রতি কেজি ১৬০ টাকা

জয়পুরহটের পাঁচবিবিতে বর্ষায় বাজারে উঠেছে শীতের শিম, প্রতি কেজি ১৬০ টাকা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: শীতকালীন সবজি শিম এখন পাওয়া যাচ্ছে বর্ষা মৌসুমেও। জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বাজারে উঠেছে শিম। অসময়ের এই সবজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৬০ টাকা কেজি দরে। মৌসুমের বাইরে শিম বাজারে পাওয়ায় ক্রেতাদের মধ্যেও দেখা গেছে আগ্রহ।

আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পৌর বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দোকানেই সাজিয়ে রাখা হয়েছে শিম। খুচরা ব্যবসায়ীরা কেজি প্রতি ১৬০ টাকা দরে শিম বিক্রি করছেন। আর পাইকারি বাজারে এই সবজি বিক্রি হচ্ছে প্রায় ১৪০ টাকা কেজি দরে।

বাজারে সবজি কিনতে আসা এক নারী বলেন, সবজি কিনতে এসে শিম চোখে পড়ল। অসময়ের শিম এখন বাজারে পাওয়া যাচ্ছে। তাই ৪০ টাকা দিয়ে আড়াই শ’ শিম কিনেছি। আরেক ক্রেতা বলেন, দুই দিন আগে বাজারে এসে নতুন শিম উঠতে দেখি। সেদিন কিনে খেয়েছিলাম। খেতে বেশ সুস্বাদু লেগেছে। তাই আজ আবার আড়াইশ’ শিম কিনলাম।

আরও পড়ুন

বাজারের একাধিক সবজি ব্যবসায়ী বলেন, আমরা পাইকারদের কাছ থেকে ১৪০ টাকা কেজি দরে শিম কিনেছি। বর্তমানে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। অসময়ের সবজি হওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশ ভালো।

ব্যবসায়ীরা আরও জানান, শীতকালীন সবজি হিসেবে পরিচিত শিম গ্রীষ্ম মৌসুমে বাজারে আসায় অনেক ক্রেতাই আগ্রহ নিয়ে কিনছেন। দাম তুলনামূলক বেশি হলেও স্বাদ নিতে অনেকেই অল্প পরিমাণে শিম কিনছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহটের পাঁচবিবিতে বর্ষায় বাজারে উঠেছে শীতের শিম, প্রতি কেজি ১৬০ টাকা

মাদরাসা শিক্ষা বোর্ডের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

বাজারে খোলাভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে : প্রতিমন্ত্রী আব্দুল বারী

সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৯