চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় হাঁস পালনের জন্য তৈরি গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে ঘটনাটি ঘটে। শিশু দু’জন হলো, ওই গ্রামের মো. রাজুর ছেলে মো. কায়সার(৩) ও মো. সানাউরøাহর ছেলে মো.নূর হোসেন(৪)।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক বলেন, খেলতে খেলতে সকলের অগোচরে রাজুর বাড়ির দক্ষিণ দিকে হাঁস পালনের জন্য খনন করা গর্তের পানিতে ডুবে যায় শিশু দুজন। পরে পরিবারের সদস্যদের খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের ওই গর্তের পানি থেকে উদ্ধার করে।
আরও পড়ুনএসময় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন







