ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৮:৪২ পিএম

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, সাত প্রতিষ্ঠানের জরিমানা

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, সাত প্রতিষ্ঠানের জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযান পরিচালনা করেছেন। আজ শুক্রবার (১৪ আগস্ট) অভিযানে-মাছ, মাংস, সবজি, চালসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের ওপর তদারকি করা হয়। এসময় বিভিন্ন প্রকার মাছকে তাজা ও চকচকে দেখানোর জন্য বাল্বের গায়ে সবুজ ও লাল রঙের পলিথিন মুড়িয়ে ক্রেতাদের প্রতারণা করতে দেখা যায়।

এই অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক সাড়ে ৫ হাজার টাকা এবং কেনার পাকা রশিদ সংরক্ষণ না করায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মুরগি ও মাছের ওজন পরিমাপক যন্ত্রের ওপর থেকে ফ্যান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

খাসি ও ছাগল আলাদা রেখে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। সোনালী মুরগি না থাকলে মূল্য তালিকায় সোনালী মুরগির নাম বাদ দিয়ে কালার বার্ড ও ক্ল্যাসিক নাম সংযোজন করতে বলা হয়। বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান অভিযানে নেতৃত্ব দেন। এতে  সার্বিক সহযোগিতা প্রদান করেন র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ও জেলা পুলিশের একটি টিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৯

বগুড়ার সান্তাহারে ১২০ কেজি পিরানহা মাছ জব্দ ও ২ চাষির জরিমানা

সেপ্টেম্বরে ভারতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, সাত প্রতিষ্ঠানের জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ায় ইয়াবা ও লক্ষাধিক টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার