ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৮:০২ পিএম

বগুড়ার আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ মামুনুর রশিদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার রাজপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

গতকাল বৃহস্পতিবার ১৩ আগষ্ট সন্ধ্যায় আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিন মাথায় জনৈক দস্তগীরের ইট ভাটার নিকট থেকে তাকে গ্রেফতার ও উল্লেখিত পরিমাণ জাল টাকা জব্দ করা হয়েছে।আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদে জানতে পারে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিন মাথায় জনৈক দস্তগীরের ইট ভাটার কাছে জাল টাকা লেনদেনের কারবার চলছে।

আরও পড়ুন

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে জাল টাকা কারবারি মামুনুর রশিদকে  আটক করে এবং তার প্যান্টের পকেটে রাখা ১ হাজার টাকা মূল্যের ৫টি জাল নোট জব্দ করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাল টাকার নোট কারবারি মামুনুর রশিদকে আজ শুক্রবার (১৪ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই চক্রের সাথে কারা জড়িত তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

বগুড়ার আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

রংপুরের বদরগঞ্জে মেলায় লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

শরীয়তপুরে ককটেল ফাটিয়ে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি চাঁ’নবাবগঞ্জে গ্রেফতার