ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৫:০২ পিএম

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়াতে গিয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়াতে গিয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান (৪০) কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের বাসিন্দা মৃত রাজ্জাক মিয়ার ছেলে।

তিনি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁও উপজেলার পানামনগর আমিনপুর মাঠ থেকে সাড়ে সাত কিলোমিটারের এই ম্যারাথন শুরু হয়। দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ইভেন্টের মেডিকেল টিমের সহায়তায় তাকে দ্রুত সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে মদনপুর আল বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আল বারাকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর মূখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, সারাদেশ থেকে আসা প্রায় ৬০০ জন দৌড়বিদের সঙ্গে টিপু সুলতানও আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। আমরা তার অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

১

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

২

পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম

৩

‘অনিরাপদ’ অবস্থাতেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

৪

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের জামিন নামঞ্জুর

৫

রাজবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

৬