ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৩:৩৪ পিএম

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

মেহেরপুর শহরের নতুন পাড়া ৪ নম্বর ওয়ার্ডে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করায় মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) তাজুল ইসলাম এই রায় দেন। 

সাজাপ্রাপ্ত মোশারফ হোসেন মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা।

আরও পড়ুন

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে মেহেরপুর শহরে ঘরে বসে কাজ করছিল নবম শ্রেণির ওই ছাত্রী। এ সময় মোশারফ হোসেন ঘরে ঢুকে শিশুটিকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে চলে যান। সন্ধ্যায় ঘরে একটি মোবাইলের রিং এর শব্দ শুনে ওই ছাত্রীর মা আনোয়ারা খাতুন মোবাইলটি উদ্ধার করে। এর কিছুক্ষণ পর সেখানে গিয়ে মোশাররফ মোবাইলটি তার দাবি করেন এবং সেটি নিয়ে চলে যান। এর পরপরই তার মেয়ে বারবার বাথরুমে আসা-যাওয়া করায় তার মা তাকে জিজ্ঞেস করে। এ সময় সে ধর্ষণের ঘটনার কথা তার মাকে জানায়। এক পর্যায়ে তাকে মেহেরপুর-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ওই ছাত্রীর মা আনোয়ারা খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ৯(১) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (স.৩) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। মোশারফ হোসেন দোষী  প্রমাণিত হওয়ায় আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (স.৩) ৯(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেইসঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পারভিন সুলতানা এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মিয়াজান আলী কৌশলে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

১

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

২

পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম

৩

‘অনিরাপদ’ অবস্থাতেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

৪

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের জামিন নামঞ্জুর

৫

রাজবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

৬