ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ১০:২৫ এএম

এখনো ঝাজ কমেনি কাঁচা মরিচের, কেজি ১৬০ টাকা

সংগৃহীত, এখনো ঝাজ কমেনি কাঁচা মরিচের, কেজি ১৬০ টাকা

মফস্বল ডেস্ক : রাজধানীর সবজির বাজারে কয়েক সপ্তাহের অস্থিরতা কিছুটা কমেছে। বেশির ভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে নেমে এসেছে।

তবে টমেটো, বেগুন ও করলার মতো কয়েকটি সবজির দাম এখনো ১০০ টাকার ওপরে। এর মধ্যে কাঁচা মরিচের দামও কমেছে। দুই-তিন সপ্তাহ আগে কেজি ৪০০ টাকা পর্যন্ত ওঠা কাঁচা মরিচ এখন মানভেদে ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এতে দাম কমেছে। তবে কয়েকটি সবজির দাম এখনো চড়া থাকায় বাজার পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে মনে করছেন ক্রেতারা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, বাড্ডা, জোয়ারসাহারাসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


তবে টমেটো, বেগুন ও করলার মতো কয়েকটি সবজি এখনো ১০০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি পটোল ও ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ও ঝিঙা ৮০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৭০ থেকে ৮০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা এবং টমেটো ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে কেজি ৪০ টাকায়। বেগুন মানভেদে ৮০ থেকে ১৪০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ আকারভেদে ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচকলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

রাজধানীর বাড্ডা বাজারের সবজি বিক্রেতা মো. হারুন বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় এখন সবজির দাম কিছুটা কম। অনেক সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দামও কমে এসেছে। খুচরা বাজারে ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুনের দাম কিছুটা কমলেও এখনো ক্রেতাদের নাগালের বাইরে।

ব্যবসায়ীরা বলছেন, নতুন করে টানা বৃষ্টি না হলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং সবজির দাম আরো কমার সম্ভাবনা রয়েছে। তবে ক্রেতাদের প্রত্যাশা, প্রয়োজনীয় সবজির দাম দ্রুত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেমে আসবে।

বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির ডিমের দাম এখনো চড়া। প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি জাতভেদে কেজি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে; কেজি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো ঝাজ কমেনি কাঁচা মরিচের, কেজি ১৬০ টাকা

শনিবার অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

২ উইকেটেই ২০০ পার, অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

অ্যাথলেটিকোতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী