মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী দুই দিনের অভিযানে সহস্রাধিক বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে ৪৬০ জন বাংলাদেশি রয়েছেন। বুধবার (১২ আগস্ট) মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত ১০ ও ১১ আগস্ট সারা দেশে পরিচালিত অভিযানে ৩ হাজার ৩০৭ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন নারীসহ মোট ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছর।
গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশিই সবচেয়ে বেশি। মোট ৪৬০ বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ ও ৯১ জন নারী। এছাড়া ইন্দোনেশিয়ার ৩২৮, মিয়ানমারের ১৮৬, ভারতের ৫৫, নেপালের ২২ এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিক রয়েছেন।
আরও পড়ুনজাকারিয়া শাবান বলেন, সাধারণ মানুষের অভিযোগ, অভিবাসন বিভাগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট আবাসিক এলাকাগুলোতে অভিযান চালানো হয়েছে। কিছু এলাকায় বিদেশিদের উপস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে—এমন উদ্বেগের কারণে আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ এবং সাধারণ মানুষের উদ্বেগের পরিপ্রেক্ষিতেই এ অভিযান বাড়ানো হয়েছে। নথিপত্রহীন বিদেশিদের আটক ও গ্রেপ্তার এড়াতে চলমান অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় অভিবাসন বিভাগে আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ রয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1786539684.jpg)

_medium_1786526366.jpg)

_medium_1786520547.jpg)


