বগুড়ায় কোকোর জন্মদিনে বিএনপি ও পরিবারের পক্ষে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর মরহুমের পরিবারের উদ্যোগে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এড. একে এম মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শাহ মো: শাহজাহান আলী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
আরও পড়ুনএছাড়াও মরহুমের পরিবারের পক্ষে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা, আল আমিন সরকার ও উজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বাদ যোহর মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঐ দোয়া মাহফিলে জেলা বিএনপি ও মরহুমের পরিবারের আয়োজনে অংশ নেওয়া শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







