প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ১১:০৭ পিএম
বগুড়ার সারিয়াকান্দিতে মাদকসেবীর কারাদন্ড
বগুড়ার সারিয়াকান্দিতে মাদকসেবীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে আবুল কালাম নামে এক মাদকসেবীকে একটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে এক মাস বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডিএনসি বগুড়ার সূত্র জানায়, আজ বুধবার (১২ আগস্ট) সারিয়াকান্দি উপজেলার উপশহর সিএনজি স্ট্যান্ড থেকে ইয়াবাসহ কালামকে গ্রেফতার করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ওই কারাদন্ড দেন। ধৃত কালাম সারিয়াকান্দির বাড়ইপাড়ার মৃত তছির উদ্দিনের ছেলে। তকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন







