ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৮:৫৪ পিএম

পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পে রুশ প্রকৌশলীর মরদেহ উদ্ধার

পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পে রুশ প্রকৌশলীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) সকালে প্রকল্পের অভ্যন্তরে নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজে নিয়োজিত এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে কোম্পানির কার্যালয়ের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টরা ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, খবর পেয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তর থেকে ওই রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান জানান, রাশিয়ান নাগরিকের মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষকে স্বস্তি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই : ডা. শফিকুর রহমান

১

৬ কার্গো এলএনজি কিনবে সরকার

২

ইংলিশ ফুটবলে দ্রুততম হ্যাটট্রিকের নতুন ইতিহাস

৩

জামায়াতের দুই দিনের কর্মসূচি

৪

ইসরায়েলজুড়ে বিক্ষোভ, নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

৫

আজ চতুর্থ দিনেও সাজেকে সড়ক অবরোধ

৬