নওগাঁর মহাদেবপুরে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫১ বছরে পদার্পণে আলোচনা সভা
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আজ বুধবার (১২ আগস্ট) বেলা সারে ১১টায় উত্তরবঙ্গের জনপ্রিয় সুনামধন্য প্রাচিনতম বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে উৎযাপন ও আলোচনা সাভ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার মহাদেবপুর উপজেলা প্রতিনিধি আলহাজ্ব এম.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায়, মহাদেবপুর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা সমাজসেবা অফিসার মোহাঃ রেজওয়ানুল হক, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক মনিরুজ্জামান মনির, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোঃ সাজ্জাদ হোসেন, মহাদেবপুর (কুঞ্জবন) বিএম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাহেদুল ইসলাম, সিনিয়র প্রভাষক মোঃ আব্দুর রহমান, প্রভাষক আব্দুল কুদ্দুস, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মহাদেবপুর উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, পাষ্টর মিলন বর্মণ প্রমুখ।
আরও পড়ুনআলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফসহ অতিথিগণ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
মন্তব্য করুন







