প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ১১:৪২ পিএম
বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার
বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিস্ফোরক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা শহিদুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সদর থানার পুলিশের একটি টিম মহানগরের খান্দার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে খান্দার এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে।
আরও পড়ুনআজ বুধবার (১২ আগস্ট) তাকে আদালতে প্রেরণ কনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী।
মন্তব্য করুন








