ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৬:৩৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে অস্ট্রেলিয়ার তিন ‘পেস তারকা’

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে অস্ট্রেলিয়ার তিন ‘পেস তারকা’

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পেয়েছেন তিন পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়াও এই মাঠে দুই দশকের বেশি সময় পর টেস্ট খেলবে।
 
বাংলাদেশ টেস্ট দিয়ে এক বছরের বেশি সময় পর আবার একসঙ্গে মাঠে নামছেন অস্ট্রেলিয়ার তিন পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। দলে ফিরেছেন স্পিনার নাথান লায়ন। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সর্বশেষ অ্যাশেজের শেষ দুই টেস্টে খেলতে পারেননি এই অফ স্পিনার।
 
অস্ট্রেলিয়ার একাদশে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডারও। ক্যামেরন গ্রিন নিজের জায়গা ধরে রেখেছেন। তার সঙ্গে আছেন বো ওয়েবস্টার। অন্যদিকে হ্যাজলউড ফেরায় দুর্ভাগ্যজনকভাবে একাদশের বাইরে থাকতে হচ্ছে বোল্যান্ডকে। গত বছর অক্টোবরের পর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি হ্যাজলউড। চোটের কারণে মিস করেছেন অ্যাশেজ তিনি।
 
 
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়া একাদশ
জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে প্রেশারকুকার বোমা নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দ, কেঁপে উঠলো এলাকা

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

কর্ণফুলী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫ বছর হলেই আবেদন

চীনের শক্তিমান অর্থনীতির বড় সংস্কারক সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

মক্কা চুক্তিতে আরও দেশ চান এরদোগান