ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০১:৪৯ এএম

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ছবি : সংগৃহীত, অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়েতে গড়াল। পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিয়ে করেছেন তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে।

প্রায় এক দশক ধরে একসঙ্গে থাকা রোনালদো ও জর্জিনা এরই মধ্যে নিজেদের পরিবার গড়ে তুলেছেন। ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তও ভাগাভাগি করেছেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়লে শিগগিরই বিয়ের গুঞ্জন শুরু হয়।

রোনালদো অবশ্য আগেই জানিয়েছিলেন, দুজনের কাছে উপযুক্ত সময় মনে হলেই তারা বিয়ে করবেন। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল একেবারেই সাদামাটা। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, গভীর রাতে এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পরই হঠাৎ জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

আরও পড়ুন

রোনালদোর সেই প্রস্তাবের সময় তাদের দুই সন্তানও ঘরে ঢুকে পড়ে এবং বিশেষ মুহূর্তটির সাক্ষী হয়।

অবশেষে মঙ্গলবার (১১ আগস্ট) দীর্ঘদিনের ভালোবাসার মানুষ জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো। একই দিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী ও তার হাতে বিয়ের আংটিসহ একটি ছবিও প্রকাশ করেন পর্তুগিজ এই তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

নিউমার্কেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

সাভারে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ