ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৬:২৩ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

সংগৃহীত,ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যু হলো। এ সময় আরও নতুন করে ৭২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ডেঙ্গুতে এই দুইজনের মৃত্যু হয়েছে আজ সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টা সময়ের মধ্যে।

এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৭২৩ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২১ হাজার ৫৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় ৭১২ জনসহ হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৯ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী।

আরও পড়ুন

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ১০১, চট্টগ্রাম ৮৩, খুলনা বিভাগে ৯৮ জন, ময়মনসিংহে ৪৫, রাজশাহীতে ৬৩ জন ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে প্রেশারকুকার বোমা নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দ, কেঁপে উঠলো এলাকা

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

কর্ণফুলী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫ বছর হলেই আবেদন

চীনের শক্তিমান অর্থনীতির বড় সংস্কারক সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

মক্কা চুক্তিতে আরও দেশ চান এরদোগান