ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৫:৪২ পিএম

রাতের মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

সংগৃহীত,রাতের মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের ছয়টি অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, আজ রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। একই সঙ্গে দেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী ৫ দিনজুড়ে দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হবে। এছাড়া আগামী কয়েক দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার পাশাপাশি বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু

দুদকের মহাপরিচালক হলেন নাজমুল হাসান

সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাড়ে ৫ বছরেও বগুড়ার ‘বাবা হুজুর’ হত্যাকান্ডের কূল কিনারা পেলনা পুলিশ

৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই

বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি