রাষ্ট্রপতি নির্বাচন: ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টায় সংসদ-সদস্যদের বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন ।
মঙ্গলবার (১১ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ আগস্ট জারি করা নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ-সদস্যদের এ বৈঠক আহ্বান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে এ বৈঠক আহ্বান করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন আগামী ২০ আগস্ট, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ-সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1786462834.jpg)







