ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ১১:৩৪ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসিতে যমজ ভাই পেল জিপিএ-৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসিতে যমজ ভাই পেল জিপিএ-৫

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। যমজ দুই ভাইয়ের এমন সাফল্যে বাবা-মা, শিক্ষক ও স্বজনেরা বেশ খুশি।

তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকার বাসিন্দা ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মোজাফফর হোসেন রিপন ও শিক্ষিকা শিরিনা পারভীন দম্পতির ছেলে। যমজ দুই ভাই দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে এই সাফল্য অর্জন করে।

আরও পড়ুন

তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় জানায়, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বাবা-মা সবসময় তাদের অনুপ্রেরণা দিয়েছেন। তারা নটরডেম কলেজ অথবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে চায়। পড়াশোনা শেষ করে তারা দু’জনই প্রকৌশলী হতে ইচ্ছুক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসিতে যমজ ভাই পেল জিপিএ-৫

রংপুরে অনলাইন জুয়া মামলায় ক্যাসিনো সম্রাট রজব কারাগারে 

বগুড়ায় নকল তালমিছরি কারখানায় অভিযান : ৬০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় ৭ মাদকসেবীর কারাদন্ড

লালপুরে সাবেক প্রতিমন্ত্রী পটলের দশম মৃত্যুবার্ষিকী পালিত