ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ১১:২৭ পিএম

রংপুরে অনলাইন জুয়া মামলায় ক্যাসিনো সম্রাট রজব কারাগারে 

রংপুরে অনলাইন জুয়া মামলায় ক্যাসিনো সম্রাট রজব কারাগারে 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে মোবাইলে অনলাইন জুয়া খেলার মামলায় ক্যাসিনো সম্রাট ওয়াজেদ আলী রজবকে(৩১) কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় জুয়া প্রতিরোধ আইনের ধারায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রংপুর মেট্রোপলিটন আদালতের বিচারক আর মামুন ফয়সাল।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদ। রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশের পরিদর্শক (ওসি) অশোক চৌহান জানান, গ্রেফতার ওয়াজেদ আলী রজব রসিকের চাঁন্দকুঠি, সৎ বাজার এলাকার তাজুল ইসলামের ছেলে ও রমনী বেকারির মালিক।

আরও পড়ুন

গতকাল সোমবার রাতে আরপিএমপি গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনারের তত্ত্বাবধায়নে ডিবি পুলিশের টিম চাঁন্দকুঠি, সৎবাজার এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার সময় ওয়াজেদ আলী রজবকে আটক করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অনলাইন জুয়া মামলায় ক্যাসিনো সম্রাট রজব কারাগারে 

বগুড়ায় নকল তালমিছরি কারখানায় অভিযান : ৬০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় ৭ মাদকসেবীর কারাদন্ড

লালপুরে সাবেক প্রতিমন্ত্রী পটলের দশম মৃত্যুবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে রাতে নিখোঁজ সকালে খালে মিলল মরদেহ