ঠাকুরগাঁওয়ে রাতে নিখোঁজ সকালে খালে মিলল মরদেহ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খাল থেকে সাদেকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের ধারণা, মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাত ১১টার খাওয়া শেষে সাদেকুল স্থানীয় একটি দোকানে টেলিভিশন দেখতে যান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। গত রোববার ভোরে বাড়ি থেকে প্রায় ৩শ’ গজ দূরে একটি খালে সাদেকুলের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। সাদেকুল প্রায় ১৫ বছর ধরে মৃগীরোগে ভুগছিলেন।
আরও পড়ুনপুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন







